1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালীতে সাপের কামড়ে গৃহবধূ কৃষ্ণ রানি অনিমার মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার ২ নং বাঁধঘাট এলাকায় বৃহস্পতিবার সকালে রান্নাঘরে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বামী স্বপন কুমার শীল জানান, সকাল ১০টা ৩০ মিনিটে স্ত্রী ভাত রান্না করছিলেন। হঠাৎ চিৎকার শুনে রান্নাঘরে গিয়ে দেখেন সাপে কামড় দিয়েছে। তিনি তাৎক্ষণিক ক্ষতস্থানে কাপড় বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার জানান, রোগীকে ১১টা ২৬ মিনিটে ভর্তি করা হয়। এন্টিভেনম প্রয়োগসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসক ডা. মশিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত কৃষ্ণ রানি অনিমা স্বপন কুমার শীলের স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা ঔশি মনি ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্বপন কুমার শীল স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটার ব্যবসার সঙ্গে যুক্ত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট