1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

দশমিনায় চাঁদাবাজি মামলায় সহোদর দুই ভাই গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে সহোদর দুই ভাই আকবর আলী খান ও নজরুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আগেই ভুক্তভোগী জাকির হোসেন খান চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন খান তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নিলে একই এলাকার আকবর আলী খান ওই জমি নিজের দাবি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে এবং ‘রক্তের বন্যা বইয়ে দেওয়া’ হবে বলে হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নির্মাণকাজ শুরু হলে আকবর আলী, নজরুল, সুজনসহ ১০-১২ জন লোক নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

ভুক্তভোগী জাকির হোসেন খান বলেন, “আকবর আলীর কারণে আমি অতিষ্ঠ। আমার জমিতে ঘর বানাতে গেলে সে ১০ লাখ টাকা চাঁদা চায়। আমি না দিলে নির্মাণসামগ্রী লুট করা হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।”

স্থানীয় বাসিন্দা লাল মিয়া অভিযোগ করেন, আকবর আলী, নজরুল ও সুজন আওয়ামী লীগ সরকারের সময় থেকে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাস চালিয়ে আসছে। পরবর্তীতে রাজনৈতিক পরিচয় পালটেও তারা একই কাজ চালিয়ে যাচ্ছে এবং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

দশমিনা থানার এসআই মাসুম বিল্লাহ জানান, চাঁদাবাজি মামলায় আকবর আলী ও নজরুল খানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট