1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন জিএম সাইদুর রহমান (শাহজাদা)

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জিএম সাইদুর রহমান (শাহজাদা)। বরিশাল শিক্ষা বোর্ডের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

জিএম সাইদুর রহমান (শাহজাদা) এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

নতুন সভাপতি বলেন, “একক প্রচেষ্টায় কোনো কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট