1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সাঁতার না জানায় পুকুরে পড়ে কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে সাঁতার না জানার কারণে পুকুরে পড়ে আমেনা বেগম (৭) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা একই গ্রামের মোমিন হাওলাদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা তার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘদিন ঢাকায় বসবাস করছিল। প্রায় দেড় বছর আগে পরিবারটি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসে। রবিবার সন্ধ্যায় হাত-মুখ ধোয়ার জন্য পুকুরঘাটে যায় আমেনা। অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে টর্চের আলোতে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান বলেন, “সন্ধ্যায় আমেনা বেগম নামে সাত বছরের এক শিশুকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে জানা যায়, তার আগেই মৃত্যু হয়েছে।”

নিহতের খালু ইমাম হোসেন জানান, “শিশুটি সাঁতার জানত না। ঢাকায় বড় হওয়ায় সে কখনো পুকুরে নামেনি। হাত-মুখ ধোয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট