1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে ১২০০ শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার, লক্ষ্যে ১০ হাজার বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পটুয়াখালীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১২০০ কপি কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ব্যায়ামাগারে আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
  • প্রটেক্ট এনভায়রনমেন্ট অ্যাডভান্স ক্লাইমেট চেঞ্জ (PEACE)-এর চেয়ারম্যান মোহাম্মদ মাহিব হাওলাদার
  • নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী
  • জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. আবু সাঈদ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে ১২০০ জন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দেওয়া হলেও, পর্যায়ক্রমে ১০ হাজার শিক্ষার্থীকে এই পবিত্র গ্রন্থ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান জানান, “পশ্চাৎপদ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট