1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বক্তব্যে উঠে এলো পারিবারিক উত্তেজনার ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের দিয়ারআমখোলা গ্রামে মোসা. মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত মারজিয়া আক্তার পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে। তার স্বামী জাহিদ প্যাদা তার আপন চাচাতো ভাই।

জাহিদ প্যাদা জানান, “রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিল। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় আমি অনেক রাতে বাসায় ফিরি এবং ফুচকা না এনে মাছ নিয়ে ফিরি। এতে সে রাগ করে। মাছ কাটার পর সে মোবাইল ব্যবহার করলে আমি তাকে এত রাতে মোবাইল না দেখতে বলি। এরপর সে রাগ করে বারান্দায় গিয়ে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি সে বারান্দায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “দিয়ারআমখোলা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি (Unnatural Death) মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।”

মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পারিবারিক দ্বন্দ্ব এবং স্বামীর বর্ণনার মধ্যে অসংগতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট