1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট

রাজনগরে ব্যবসায়ীকে যুবদল নেতার হামলায় আহত-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাজারে অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী পদ্মকুমার ও ওই দোকানের কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু’র বিরুদ্ধে। তার এলোপাতারি হামলায় দোকানের কর্মচারী পঙ্কজ দাশ (৩০) সহ অপর কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতের সাড়ে সাতটার দিকে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, রাজনগর বাজারের সেন্ট্রাল রোডের অঞ্জলী মিষ্টান্ন ভান্ডারে বুরিন্দা (বুন্দিয়া) কিনতে যান উপজেলার পাঠানটুলা গ্রামের মৃত মনাফ উদ্দীনের ছেলে উপজেলা যুবদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক কয়ছর উদ্দীন বাবু। দোকানের শো-কেসে রাখা অল্প বুরিন্দায় হবে না জানালে দোকান মালিক আরোও বুরিন্দা দিতে পারবেন বলে জানান। এসময় তিনি (কয়ছর উদ্দীন বাবু) দোকানের পিছনের কারখানায় ঢুকেন। তখন কর্মচারী পঙ্কজ দাশ তাকে বাঁধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পঙ্কজকে চড় থাপ্পর দেন। ভিতরে থাকা মিষ্টির কারীগর এগিয়ে গেলে তাকেও মারধর করেন। দোকানের ভিতরে চিৎকার শুনে দোকান মালিক পদ্ম কুমার চন্দ পাশের দোকানে থাকা রাজনগর বাজার কমিটির সম্পাদক নাহাজ খাঁনকে আনতে যান। নাহাজ আসারপর দোকানের ভিতরের দরজা খুললে যুবদল নেতা কয়ছর উদ্দীন বাবু তাদের ওপর হামলে পড়েন। বাবুর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন এতে দোকান মালিক পদ্ম কুমার চন্দ (৫৫) ও কর্মচারী পঙ্কজ দাশ (৩০) আহত হন। তাদের চিৎকারে আশপাশের অন্যান্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাজার কমিটির সম্পাদক নাহাজ খাঁন বলেন, সে ভুল করেছে। তার ভাই ও আত্মীয়-স্বজন আমাদের কাছে এসেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি বাজার কমিটি দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। হামলার শিকার ব্যক্তিদের আমরা বলে এসেছি অভিযোগ দায়ের করার জন্য। অভিযোগ দায়ের করলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট