1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বিতর্কিত কাউকে প্রার্থী করবে না বিএনপি

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

 

চলছে নির্বাচনের প্রার্থী বাছাই, দেখা যাবে নতুন মুখ
আগামী নির্বাচনে বিতর্কিতদের প্রার্থী করবে না বিএনপি। দলটি ইতোমধ্যে প্রাথমিক প্রার্থী বাছাই শুরু করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি টিম আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়নের কাজ করছে। কোনো প্রার্থীর কী কারণে বিজয়ের কিংবা পরাজয়ের সম্ভাবনা বেশি তা খোঁজ নেয়া হচ্ছে। আগামী দুই থেকে তিন মাস প্রার্থিতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হবে। নির্বাচনে গুরুত্ব পাবে ক্লিন ইমেজধারীরা। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে কমপক্ষে ১০০ আসনে দলটির প্রার্থিতায় নতুন মুখ দেখা যেতে পারে। গত বছরের ৫ আগস্ট বিপ্লবোত্তর ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি’ ও ‘জনগণের পালস’ বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিএনপি।

চূড়ান্ত রোডম্যাপ এখনো ঘোষিত না হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ধারণা দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিটি দলই এখন নির্বাচনমুখী তৎপরতায় সম্পৃক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট