1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর: হাফিজ উদ্দিন আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন!ভোলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আগামীকাল থেকে প্রচারণা শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী এলডিপিকে আসন দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামায়াত প্রার্থী লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

পটুয়াখালীতে হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে একটি আলোচিত হত্যা মামলায় ১৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল করিম এই রায় ঘোষণা করেন। একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

২০১১ সালের ৪ এপ্রিল নির্বাচনী বিরোধের জের ধরে পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন শহিদুল ইসলাম নামে এক যুবক। পরদিন নিহতের পিতা নূর মোহাম্মদ মৃধা বাদী হয়ে মো. সোহরাব সিকদারকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা নম্বর— ০৩/২০১১।

আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. হারুন অর রশিদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৭ জন আসামির মধ্যে ১৬ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি একজন, শহিদুল ইসলাম মৃধাকে খালাস দেওয়া হয়।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। এ্যাডভোকেট আবুল কাশেম ও এ্যাডভোকেট মো. মুকুল জানান, “আমরা সঠিক বিচার পাইনি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”

রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা অসন্তোষ প্রকাশ করে চিৎকার করতে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট