1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জাবেদ হোসাইন,হাটহাজারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের শাহজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাধঁন সাহা (১৮) ওই এলাকার বিভাস সাহার ছেলে।
নিহতের ফুফাতো ভাই শান্ত জানান,সোমবার সন্ধ্যায় তার পড়ার ঘরে বিদ্যুতের সুইস অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে ।পরিবারের স্বজনরা তাকে চমেক হাসপাতালে না নিয়ে অক্সিজেন অনন্যা আবাসিক এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাধঁন সাহাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট