1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

দুবাই আনলকড – মধ্যপ্রাচ্যের অবৈধ অর্থের আশ্রয়স্থলে বাংলাদেশিদের সম্পদের খোঁজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) ‘দুবাই আনলকড’ প্রকল্পের মাধ্যমে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানী এই প্রকল্পে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের অবৈধ অর্থের আশ্রয়স্থল দুবাইয়ে বিভিন্ন দেশের নাগরিকদের বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে।

বিশ্বের ৫৮টি দেশের ৭৪টি সংবাদমাধ্যম নিয়োজিত অনুসন্ধানী সাংবাদিকদের এই প্রকল্পের মাধ্যমে জানা গেছে, দুবাইয়ে গোপনে সম্পদ গড়ে তুলেছেন অন্তত ৩৯৪ জন বাংলাদেশি। শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ৬৪১টি সম্পত্তি যার মূল্য ২২ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারেরও বেশি।

অনুসন্ধানে দেখা গেছে, ২০২০ থেকে ২০২২ সাল নাগাদ দুবাইয়ে বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের পরিমাণ ১৬০ বিলিয়ন ডলারেরও বেশি। দুবাইয়ে বিদেশিদের সম্পদের মালিকানার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয়রা। ২৯ হাজার ৭০০ ভারতীয় নাগরিকের ৩৫ হাজার সম্পত্তি রয়েছে দুবাইয়ে যার মোট মূল্য ১৭ বিলিয়ন ডলারের বেশি। ভারতের পরে এই তালিকায় রয়েছে পাকিস্তান। দুবাইয়ে ১৭ হাজার পাকিস্তানির হাতে ২৩ হাজার সম্পত্তির মালিকানা রয়েছে।

গোপন সম্পদের তথ্য ফাঁস হওয়ার পর ভারত ও পাকিস্তানের বেশকিছু শীর্ষস্থানীয় ব্যক্তি সর্বত্র আলোচিত হচ্ছেন। পাকিস্তানের বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের নাম এসেছে এই তালিকায়। ভারতের বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি থেকে শুরু করে বলিউড অভিনেতা শাহরুখ খানেরও নাম রয়েছে দুবাইয়ে সম্পদের তালিকায়।

তবে বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় তাদের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে। গণমাধ্যমে এসব তথ্য ফাঁস হওয়ার পর দুবাইসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপর বিশ্বব্যাপী চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থপাচার ও দুর্নীতি রোধে এই ধরনের তথ্য প্রকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট