1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

সিঙ্গাপুরে ইউটিউবের এশিয়ান প্যাসিফিক রিজিওনের হেডকোয়ার্টার ঘুরে আসলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী সমপ্রতি ইউটিউবের এশিয়া প্যাসিফিক রিজিওনের হেডকোয়ার্টার ঘুরে এসেছেন। দেশে ফিরে তিনি তার ভেরিফাই ফেইসবুকে জানান :-

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পা রাখলাম গতরাতে কিন্তু এখনো একটা ঘোরের মধ্যে আছি। একটা ইউটিউব অফিস, তাও আবার সিঙ্গাপুরের মতো এশিয়া প্যাসিফিক রিজিওনের হেডকোয়ার্টার, এইটার ভিতরে ঢুকতে পারা এবং পুরো অফিস ঘুরতে পারা যেকোনো ইউটিউবারের জন্য একটা স্বপ্নের মতো। যারা একটা ইউটিউব অফিস আসলে কী মিন করে তা নিয়ে কনফিউশানে আছেন তাদেরকে একটু বুঝায় বলি।

পৃথিবীর সব জায়গায় কিন্তু গুগল বা ইউটিউব তাদের অফিস বসায় না। যেমন ধরেন আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে এক ভারতেই ৪ টা অফিস আছে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকার মতো দেশগুলাতে কোনো অফিস নাই। কোথায় অফিস থাকবে আর কোথায় থাকবে না তা অনেক বিষয়ের উপরে নির্ভর করে আসলে। ভারতে এতগুলো অফিস থাকার কারণে তাঁরা নিয়মিত ইউটিউব ফ্যানফেস্ট আয়োজন করতে পারে, তাদের ক্রিয়েটররা খুব সহজেই ইউটিউবের সাথে মিলে ‘ইউটিউব অরিজিনালস’ পাবলিশ করতে পারে, এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেটা সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদেরকে অন্য দেশের ক্রিয়েটরদের থেকে এগিয়ে রাখে।

বাংলাদেশি ইউটিউবাররা যে এখন ইউটিউব অফিসে ঢুকতে পারছে এটা অনেক বড় একটা জাম্প আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য। বর্তমানে পুরোদমে অ্যাক্টিভ এমন UGC ইউটিউবারদের মধ্যে কিছুদিন আগে রাফসান গেল, তারপরে আমি গেলাম, সামনে হয়তো আরো এমন অনেকে যাবে। এতে করে সরাসরি ইউটিউবের সাথে বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটরদের যোগাযোগ স্থাপিত হলে অনেক সুবিধা, ছোটো করে বললে ইউটিউবের কাছে বাংলাদেশ দিন দিন আরো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 

এটা নিয়ে ভিডিও বানাচ্ছি একটা, খুব জলদিই হয়তো চলে আসবে। দেখার আমন্ত্রণ রইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট