1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি

হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলার ক্রীড়া অঙ্গনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ভোলা সদর উপজেলার গজনবী স্টেডিয়ামে হেলিপ্যাড ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা আহ্বায়ক জাহিদ ইকবাল আলমাস, বিআরডিবি চেয়ারম্যান ফখরুল ইসলাম লুকু চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা সদস্য সচিব মো. হোসেন।
এছাড়া হেলিপ্যাড ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন মো. মেহেদি ইকবাল শিমুল। টুর্নামেন্ট আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন আকিল, সোহেল, আবির, মিজান ও তানজিল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আবহাওয়া অফিস ও অগ্নিবীণা। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হলে ফল নির্ধারণে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হয়।
পেনাল্টি শুটআউটে ২–১ গোলে অগ্নিবীণাকে হারিয়ে জয় তুলে নেয় আবহাওয়া অফিস।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে গজনবী স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ভোলার ক্রীড়া অঙ্গন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট