1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে গণমাধ্যমকে সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অফিস করেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা। মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার মহাপরিচালকরাও সেখানে উপস্থিত ছিলেন।

কর্মকর্তা ও গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি জুলাই আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা পালন করেছে, সেটিকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ভূমিকার মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে দেশের স্বার্থে এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সরকারের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টাও বক্তব্য দেন। পরে মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকেরা।

মন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ফেসবুকে বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী মন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে ক্যাপশনসহ পোস্ট ও ভিডিও প্রকাশ করেন। বিশেষ করে জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান অনেকে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত ভূমিকা নিয়ে মন্ত্রীর এমন বক্তব্যকে সাংবাদিক মহলের একটি অংশ ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের সঙ্গে পেশাদার ও দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখাই গণতান্ত্রিক ব্যবস্থায় কার্যকর সাংবাদিকতার অন্যতম ভিত্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট