1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

পরিবর্তন আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ইন্সটাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য নতুন পরিবর্তন নিয়ে আসছে। এই প্ল্যাটফর্ম থেকে সবধরনের অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইন্সটাগ্রাম শুক্রবার এক বিবৃতিতে বলে, ফেসবুক এমন পরিবর্তনগুলোতে সম্মত হয়েছে। ফলে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করা “আরও কঠিন” হবে বলে মনে করা হচ্ছে। বিধিনিষেধগুলো বিশ্বব্যাপী সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো প্রচারের জন্য অনেক টাকা ব্যয় করে। বড় ব্র্যান্ডগুলো তাদের বিজ্ঞাপন বাজেটের একটি ক্রমবর্ধমান অংশ সবসময় বরাদ্দ রাখে।

তাদের মূল উদ্দেশ্য হল অল্প বয়স্ক গ্রাহকদের কাছে পৌঁছানো। যারা সাধারণত টেলিভিশন এবং সংবাদপত্র পড়ে না। ইনস্টাগ্রামে প্রায় ৯০ ভাগের বেশি ব্যবহারকারী কোনও ব্যবসা বা ব্র্যান্ড অনুসরণ করেন।

এর আগে ইন্সটাগ্রামে যুক্ত করা হয় নতুন ১০ ফিচার। প্রাথমিক ভাবে কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

ইন্সটাগ্রাম জানিয়েছে, এটি একটি ইন-অ্যাপ আপডেট। যখনই ব্যবহারকারী নতুন ফিচারগুলোতে যুক্ত হবেন তখন অ্যাপের মধ্যে একটি পপ-আপ স্ক্রিন দেখা যাবে। আপনি চাইলে তখনই অ্যাপটি আপডেট করে নিতে পারেন অথবা পরেও করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট