1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাছে বাঁধা এক যুবকের লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার লাশটি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

হৃদয় শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তাঁর মা জানান, হৃদয় তাঁর একটি মাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও মরদেহটি গাছের নিচে মাটিতে পড়ে ছিল। আত্মহত্যার ঘটনা হলে লাশটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় থাকার কথা। এভাবে গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে মাটিতে লাশ পড়ে থাকা দেখে অনেকেই ধারণা করছেন—হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

শ্রীমঙ্গল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু সন্দেহজনক দিক পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট