1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

 

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিগত স্বৈরসাশক আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে ক্রয়সূত্রের জমিতে যবর দখলের করে আসছে নুরে আলম শাহজাহান ,খলিল মহাজনসহ এক দল ভুমি দস্যুচক্র।

সূত্রে জানা যায়, নুরে আলম,শাজাহানসহ ভূমি দস্যুরা ভোলা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিকের চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছের লোক। সেই প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। তাদের সন্ত্রাসের ভয়ে মুখ খোলার সাহস পায়নী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানাযায়, চর রতনপুর মৌজা জে,এল নং-৭২, ২৬৮নং খতিয়ানে১৯৫৮/২০৭৮/২০৮২/২০৮৩/২০১৬, নং দাগে -২১৭ নং খতিয়ানে , ২০৯৬ নং দাগে ভুক্ত জমি ক্রয়সূত্রে মালিক থাকেন রোকেয়া বেগম । বর্তমান বিএস এ দাতার নিজ নামে রের্কড মালিক থাকেন। উক্ত বিএস খতিয়ান থেকে উক্ত দাগ থেকে দাতা তাজল ইসলাম নামে মালিক থাকিয়া তিনি রোকেয়া বেগম এর কাছে ১৭ শতাংশ জমি বিক্রয় করেন। কিন্তু ভুমিদস্যু নুরে আলমগংদের লোলুপ দৃষ্টি পড়ে উক্ত জমির উপর। জবর দখল করে নেন জমিটি। একাধিক বার তাদের সাথে জমির কাগজপত্র নিয়ে বসতে বললেও তারা বসতে অস্বীকৃতি জানায়। ভুমিদস্যু নুরে আলম, শাজাহান ও খলিল মহাজনসহ তাদের দলবলেরা রোকেয়া ও তার পরিবারকে জমির কাছে গেলে হামলা হত্যা হুমকি দেয়। এতে করে ভয়ে তারা তাদের ক্রয়কৃত জমিরে ভোগদখল থেকে বঞ্চিত হয়।

রোকেয়া ও তার পরিবার জমিটি ফিরে পেতে দেশের প্রশাসন, ভোলা দায়িত্বরত নৌ-বাহিনী,কোস্টর্গাড এর হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত বিষয়ে বিগত ১০-১-২২সালে ভোলা মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করে ভুক্তভোগী পরিবার। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে দায়িত্বরত থাকা পুলিশ মেনেজ করে ফেলে ভুমি দস্যুরা।

স্থানীয় অভিযোগ সূত্রে আরো জানা যায়, নুরে আলম স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতা দাপট দেখিয়ে অনেকের জমি জোরপূর্বক দখল করে আছে। আওয়ামী লীগের পতনের পরে তার বিরুদ্ধে একাধিক জমি সংক্রান্ত মামলা হয়।তার পরে ও কোন এক অদৃশ্য কারনে নুরে আলমগংরা জোরপূর্বক দখল জমিগুলো ভোগ করে আসছে।

এখন আওয়ামী লীগের দাপট না থাকলেও টাকা দিয়ে সব ম্যানেজ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট