1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

শেখমাটিয়া ইউনিয়নের আতংঙ্ক যুবদল নেতা ফিরোজ মাহমুদের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপি সভাপতির গুরুতর একাধিক অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

 

 

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-সম্পাদক ফিরোজ মাহমুদের বিরুদ্ধে দখল বাজি,নিরীহ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়, সাধারণ মানুষকে মারধর,সালিসি বৈঠকে বিএনপির সিনিয়র নেতাদের অপমান অপদস্তসহ একাধিক গুরুতর অভিযোগ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন ৭নং শেখমাটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাওসার হাওলাদার। অভিযোগে উল্লেখ করেন, আমার ওয়ার্ডের(৭নং ওয়ার্ড) যুবদল নেতা ফিরোজ মাহমুদ বেপরোয়া দলবাজিতে লিপ্ত,দলীয় প্রভাব খাঁটিয়ে গাঁয়ের জোরে অর্থের বিনিময়ে ভাড়াটিয়া সালিশদার হিসাবে নিরীহ লোকজনকে ভয়ভীতি হুমকি-ধামকি দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে বিএনপি’র সিনিয়র নেতারা তার অপরাধের প্রতিবাদ করলে তাদেরকেও গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেয় এসব ঘটনার স্বাক্ষী হিসাবে ৭নং শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবু জাফর মাঝি সহ একাধিক ব্যাক্তির নাম উল্লেখ করা হয় বিএনপি নেতা কাওসার হাওলাদার বলেন- এসব অপরাধীদের কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে যা আমরা মেনে নিতে পারছি না তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দিয়েছি আশাকরি অপরাধীদের দল থেকে চিরদিনের জন্য বহিস্কার করে বিএনপির সুনাম রক্ষা করবেন তার কারণে এলাকার নিরীহ সাধারণ মানুষ আতঙ্কিত । বিএনপির আরেক নেতা আবু জাফর মাঝি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন- বুইচাকাঠী গ্রামে শত শত মানুষ বিএনপি করে শুধু ফিরোজ মাহমুদ ওরফে ফিরু’র কারণে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে যা কখনোই আমরা মেনে নিবো না আগামীতে সাধারণ মানুষের ভোট পেতে হলে এসব অপরাধীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান থাকতে হবে, না হলে বিএনপির সুনাম নষ্ট হবে।
উল্লেখ্য এর আগে ফিরোজ মাহমুদের দুই ভাইকে এস্রাফিল সেচ্ছাসেবক দল ও এজাবুলকে শ্রমিক দল থেকে বিভিন্ন অপরাধের কারণে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে এবং তাদের সঙ্গে যারা থাকবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট