1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম আসালতা দাস (৭৫)। তিনি উপজেলার মধ্য বাছিরপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের স্ত্রী। রোববার (১৫ই জুন) দুপুরে বাড়ির পেছনে জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জানাযায়, সকালে আসালতা ঘরে না থাকায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে জমির পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।

পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ওই নিচু এলাকার জায়গাগুলোতে এখনও পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, আসালতা দাস অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যান।

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রীতিনীতি অনুযায়ী সৎকারের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট