1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান ঘিরে উত্তেজনা, লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

দেশটির বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী অভিযান ও এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসোম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে। অভিবাসন ইস্যুতে দেশটির রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়েছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আটক করেছে। মঙ্গলবার (৩ জুন) ২,২০০-এর বেশি অভিবাসীকে আটক করা হয় যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অভিযান হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিনির্ধারক স্টিফেন মিলারের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত হয়েছে। আইসিই-এর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন7

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশের কঠোর অভিযান এবং বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে লস এঞ্জেলসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। শুক্রবার হোম ডিপো, গার্মেন্টস ওয়্যারহাউসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়। এর প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। একে অবৈধ সমাবেশ আখ্যা দিয়ে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনে আগের থেকে তীব্র হয় বিক্ষোভ। কিছু স্থানে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময়, পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন অনেকেই।

অপরদিকে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে, ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ ও লুটেরা’ বলেও আখ্যা দেন তিনি। উল্লেখ্য, চলমান অভিবাসনবিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ অভিবাসী আটক হয়েছে।

অভিবাসন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস দু’জনেই মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের ভূমিকা কী? যদি অভিবাসী না থাকে তাহলে তার কী প্রভাব পড়তে পারে দেশটিতে? প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ খবরে তিনি ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটপ্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট।

ট্রাম্পের অভিবাসন ও সীমান্ত সুরক্ষাবিষয়ক উল্লেখযোগ্য নির্বাহী আদেশের মধ্যে রয়েছে– জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তি, আশ্রয় ও শরণার্থী প্রোগ্রাম স্থগিতকরণ, সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মাদক চোরাকারবারি চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা। আশ্রয় ও শরণার্থী প্রোগ্রাম স্থগিতকরণ আশ্রয় প্রার্থনা ও শরণার্থী গ্রহণ প্রক্রিয়া নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে, যা অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করবে। যার উদ্দেশ্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ প্রোগ্রামকে আরও নিরাপদ ও কার্যকর করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট