1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় মানববন্ধনে বক্তব্য দেয়ায় রেমিট্যান্স যোদ্ধার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

ভোলার দৌলতখানে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেয়াতে সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবদিনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহত জয়নাল আবদিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভূক্তভোগীর অভিযোগ সূত্রে জানাগেছে, নাজিম উদ্দিন, সোহেল এবং নুরুদীন মিলে দুবাইতে আল বালক কার ওয়াশিং মামে একটি কোম্পানী চালু করে। ওই কোম্পানীতে ভোলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সাত/আট শত কর্মী নেয়া হয়। তারা সেখানে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলার চরশুভি গ্রামে তাদরে প্রতিবেশী শামিম, রুবেল, নিজাম এবং ইকবাল নামের চার ব্যক্তিকে আল বালক কার ওয়াশিং কোম্পানির কাজের জন্য দুবাই নেওয়া হয়। কিন্তু সেখানে তারা নিয়মিত কাজ করতো না। সেই দেশের আইন শৃঙ্খলা মানত না। এজন্য পুলিশের হাতে ধরা পরে। আবার কেউ পালিয়ে দেশে চলে এসেছে।
এখন ওই ব্যক্তিরা দেশে ফিরে এসে নিজেদের দোষ আড়াল করার জন্য কোম্পানীর নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিলো।
এর প্রতিবাদে সম্প্রতি ”আল বালক কার ওয়াশিং” কোম্পাীর পক্ষ থেকে দৌলতখানে একটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে বক্তব্য দেয় সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইদ্রিসের ছেলে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবদিন, শুধু এ কারণে গত ৮জুন (ঈদের পরের দিন) অভিযুক্ত জাহাঙ্গীর, মোসলেহ উদ্দিন, জুয়েল, সিরাজসহ একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী দল জয়নালের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট