1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

রেকর্ড ভেঙে পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়: একদিনে আদায় ৫ কোটি ৪৩ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ঈদুল আজহার যাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে সেতু কর্তৃপক্ষ। ঈদের ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে বৃহস্পতিবার (৫ জুন) একদিনে আদায় হয়েছে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল। এ দিন সেতু পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন—যা পদ্মা সেতুর ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

শুক্রবার (৬ জুন) সকাল ৯টায় সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, বৃহস্পতিবার মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩৫ হাজার ৯৮৫টি এবং জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৬ হাজার ৫০২টি যানবাহন।

এর আগে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যা ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। আর যানবাহন পারাপারে পূর্বের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২২ সালের ২৬ জুন, মোট ৫১ হাজার ৩১৬টি গাড়ি।

সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা বলেন,

“একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এই মাইলফলক পদ্মা সেতুর সক্ষমতা ও দক্ষতার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। জনজীবনে স্বস্তি ও নিরাপদ ঈদ যাত্রার প্রতিফলন এটি। সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, এ সাফল্যের পেছনে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং অন্যান্য সহায়ক সংস্থার আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিসংখ্যান দেশের সড়ক অবকাঠামো ও ব্যবস্থাপনায় সরকারের আধুনিকায়ন ও প্রস্তুতির বহিঃপ্রকাশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট