1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ঈদ শুভেচ্ছা বিনিময়ে রাজনৈতিক ঐক্যের বার্তা দিলেন সাবেক এমপি নাজিম আলম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার আলম ভূবনে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও আন্তরিক উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আশ্রাফুর রহমান দীপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামচু উদ্দিন কাউস, কুকরি-মুকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুল হক মাতাব্বর এবং যুবদলের সাধারণ সম্পাদক মো. রমিজ হাওলাদার।

এছাড়াও ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। ঈদের এই মিলনমেলা কেবল শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ ছিল না, বরং রাজনৈতিক সংহতি ও ভবিষ্যৎ আন্দোলনের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট