1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বেগম জিয়ার জন্য নিয়ে আসা ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেন নি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার হিসেবে নিয়ে আসা আলোচিত ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গণমাধ্যমকে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মৃধার পাঠানো ‘কালা মানিক’ গ্রহণের সিদ্ধান্ত নেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া নির্দেশ দিয়েছেন, সোহাগ মৃধা যেন নিজ এলাকায় ফিরে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করেন।

ডা. জাহিদ হোসেন জানান, গরুটির মালিক সোহাগ মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপি নেত্রী।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় ঢাকঢোলের আয়োজনের মধ্য দিয়ে নিজ এলাকা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজনের, ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশালাকৃতির গরুটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। গরুটির কুচকুচে কালো বর্ণের কারণে সোহাগ মৃধা এর নাম রেখেছেন ‘কালা মানিক’। ছয় বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পরম যত্নে লালন-পালন করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ‘কালা মানিক’ গরুটি বেগম জিয়ার গুলশানের বাসভবনের সামনে পৌঁছায়। যদিও নেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আবেগপূর্ণ এ উদ্যোগ দেশজুড়ে আলোচিত হয়, তবুও শেষপর্যন্ত তিনি উপহারটি গ্রহণ না করার সিদ্ধান্তে অটল থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট