1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

নিয়মনীতির তোয়াক্কা করছেন না বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

আবু মাহাজ, ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মনীতির আওতায়
রীতিমতো ক্লাশ না করেই নিচ্ছেন সরকারি বেতন ভাতা।

গত ১৫-৫-২৫ ইং জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি এবং বিভিন্ন দৈনিক পত্রিকায় ” ভোলায় প্রাথমিকের শিক্ষকরা ক্লাশে উপস্থিত না থেকেও বেতন ভাতা পাচ্ছেন ” নামে সংবাদ প্রচার করেন।

কিন্তু এধরণের অনিয়মের সংবাদ প্রচার হওয়ার পরেও নিজেদের কে শুধরে নেয়নি বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরং এধরণের অনিয়মের নিউজ প্রচারের বিপরীতে প্রতিবাদও দিতে দেখা গিয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দিয়ে।
এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে এ প্রতিবেদক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে পাওয়া যায় একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সময় মত বিদ্যালয়ে আসেও না এবং সঠিক সময় মত বিদ্যালয় ছুটি না দিয়ে চলেও যায়।

গত কয়েকদিনের তথ্য প্রমাণে দেখাযায়, ১৯ মে সকাল ৯ টা ৩৫ মিনিটেও কোন শিক্ষক উপস্থিত নেই গংগাপুর আলম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কোমলমতি শিশুরা স্কুলে এসে দেখে কলাপসিবল গেইটও তালা ঝুলানো, শিশু শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে গেইটের বাহিরে।
স্হানীয়রা জানান, এটা আর নতুন কি স্যার। এই আপনেরা আজ আইছেন তারপর কাল থেকে কয়েকদিন হয়ত ঠিকমতো আইবো। আবার আগের মতই আইবো যাইবো, দেখার তো আর কেউ নেই ( স্থানীয় ভাষায়) ।

এরপরে গতকাল ২৮ মে বিকেল ৩:৫৫ মিনিটে ৭০নং পশ্চিম দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়টি তালা ঝুলানো।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, প্রধান শিক্ষকের বাড়ির কাছের স্কুল হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে ভয় পায়। তাই স্থানীয়দের সহ ফেইসবুক আইডিতে লাইভ পোস্ট করেন এ প্রতিবেদক।

এরপরেই শুরু হয় বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে ফোন তদবির। অনুরোধ করা হয় ফেইসবুক লাইভ পোস্ট ডিলিট করার জন্য কিন্তু এ প্রতিবেদক তাতে সায় দেয়নি।

এরপরে ২৯ মে বেলা ১: ৪৭ মিনিটের সময় ৫৩ নং দঃ দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কোন শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত নেই। এবং বিদ্যালয়ে পতাকাও উত্তোলন করা নেই।
স্থানীয়রা জানান, গ্রামের মধ্যের ইস্কুলে কোন কোন শিক্ষক আসে আবার আসেও না— দেখার তো কেউ নেই। পোলাপান পড়ুক আর না পড়ুক হেগো কি ( স্থানীয় ভাষায়)।

এতকিছুর পরেও কি টনক নড়বে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের? এই প্রশ্নই সচেতন মহলের।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতির বিষয় টি অবগত করলে তিনি বলেন, আমি আপনার অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তাদের কে শোকজ করেছি। আমি এর সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাদের কাছ থেকে যে তথ্য পেলাম সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ৩১–৫-২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট