1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জলঢাকায় দোয়া ও আলোচনা সভা

জসিনুর রহমান নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে জলঢাকা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ ময়নুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজুল হক সেবু চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ.টি.এম. আউয়াল বি.এসসি এবং উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সাহসী ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট