1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় তারুণ্যের উৎসব শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবু মাহাজ, ভোলা
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

ভোলায় তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আজ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা, বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ এবং জেলেদের মৎস্য আহরণ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন কোস্ট গার্ড।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ও জাটকা নিধন অভিযান উপলক্ষ্যে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড।

উক্ত জনসচেতনতামূলক কার্যক্রম সমূহে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের লেঃ কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ, নৌপুলিশ ইলিশা ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন উদ্দিন, মৎস্য অধিদপ্তর ভোলা এর খামার ব্যবস্থাপক এইচ এম জাকির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট