1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্মৃতি ক্রিয়া সংসদ

আবু আফফান, জেলা প্রতিনিধি- পটুয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ মাঠে কনিকা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরাফাত রহমান স্মৃতি ক্রিয়া সংসদ এবং রানার আপ হয়েছে মাহিন সুপার সিক্স।

জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. বশির আহমদ মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির এবং বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদশা মৃধা।

এ সময় বক্তারা বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব একজন নেতা। তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ সমাজকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করবে এবং সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ দূর করতে সহায়তা করবে।

বক্তারা আরও বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলিত ও সুস্থ রাখে, তাই এ ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট