1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

অপপ্রচার ও সন্ত্রাসী হামলার বিচার চেয়ে চরফ্যাশন প্রেস ক্লাব সম্পাদকের সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
শহিদুল ইসলাম দুলালের বিরুদ্ধে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) অপপ্রচার ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলা ও মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় চরফ্যাশন পৌরসভা ৭নং ওয়ার্ডে যুবদল নেতা শহিদুল ইসলাম দুলালের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার এলাকার একটি কু-চক্রি মহল আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।
বিগত দিনে এ কু-চক্রী মহল আমাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রের জাল বুনতে থাকে।
এ কু-চক্রি মহলটি আমার পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য অপ-প্রচারে লিপ্ত রয়েছে। এসব অপ-প্রচারে বিভ্রান্ত না হতে সকলের কাছে অনুরোধ জানান তিনি। এবং তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে একটি স্যাটেলাইল টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগে যে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে, আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়গুলো বানোয়াট ও ভিত্তিহীন।
অন্যদিকে তিনি তার পরিবারের সদস্যদের উপর হামলাকারী তরিকুল ইসলান মিলন, ফারুক, আরিফুর রহমান মঞ্জু, মন্টু, নুরুননবী সেন্টুসহ সকল আসামীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলনে দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট