1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত না থেকেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন শিক্ষিকরা।

ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষক ক্লাশ না করে নিচ্ছেন সরকারি বেতন ভাতা।

অভিবাবক ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানাযায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকগণ সঠিক সময়ে ক্লাশে উপস্থিত হয়না।
যথাসময়ে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করে নিচ্ছেন সরকারি বেতন ভাতা। এতে করে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। অভিভাবকেরা ঝুকছেন কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে।

সরজমিনে ১০৬নং পশ্চিম চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৪ নং দেউলা বোর্ড সরকারি বিদ্যালয়, ৮১ বরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা যায়, শিক্ষক হাজিরা খাতায় উপস্থিত থাকলে ও প্রতিষ্টানে নেই প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষকরা। কয়েকটি প্রতিষ্ঠানে একজন শিক্ষক উপস্থিত ছিলেন, বাকিরা কখন আসবেন জানেন না উপস্থিত শিক্ষক।
একজন শিক্ষক উপস্থিত থেকে কিভাবে প্রতিষ্ঠানে পাঠদান করেন এমন প্রশ্ন অভিভাবকদের।
অভিভাবকরা জানান, আমরা বাচ্চাদের কে সময়মত বিদ্যালয়ে পাঠালেও সময় মত আসেন না শিক্ষকরা। এতে করে আমরা আমাদের কোমলমতি শিশুদের কে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছি।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি আপনাদের কাছ থেকে যে তথ্য পেলাম সে বিষয়ে তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট