1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে কলাতলীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশনের “সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন শুরু হয়। সার্বিক সহায়তা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া বেগম। এরপর জাতীয় সংগীত পরিবেশন করে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক পপি বেগম এবং চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতি রানী দাস, তিশা রানী দাস, নিহা বেগম, মীম ও লামিয়া। শপথ বাক্য পাঠ করান বাড়ি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষক বাবুল মিয়া ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস মিতু।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলাতলী সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কর্মসূচির সদস্য, উন্নয়নে যুব সমাজ কর্মসূচি ও প্রবীণ কর্মসূচির সদস্যরা। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, উন্নয়নকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সভাপতি আজিজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এবং কলাতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাতলী ইউনিয়ন যুবদলের নেতা নিজাম উদ্দিন শাহেদ, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরী দাশ, চর খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, চর কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকলাব চন্দ্র দাস এবং কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন।

কোস্ট ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী ফজলুল হক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম, সহকারী সমন্বয়কারী সাইদুর রহমান এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে ৪১টি ইভেন্টে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১২১টি পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ আয়োজন একটি গঠনমূলক ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট