1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান সংঘাতে কাতারের এলএনজি ক্ষতি: বৈশ্বিক সরবরাহে ধস, এশিয়ার চাহিদা অনিশ্চিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা, কিন্তু আলোচনার কোনো পরিকল্পনা নেই—তেহরান পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

ভোলায় কেয়ারগিভিং ও ড্রাইভিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ভোলায় ‘কেয়ারগিভিং ও ড্রাইভিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র ও টুলস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে মঙ্গলবার, ১৪ মে ২০২৫, জিজেইউএস-এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রকল্পভুক্ত পরিবারের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল এবং পিপিইপিপি ইইউ প্রকল্পের সমন্বয়কারী ও উপ-পরিচালক মো. আবুবকর। স্বাগত বক্তব্য প্রদান করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেইউটিটিআই-এর প্রশিক্ষক ববিতা আক্তার।

প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এই প্রশিক্ষণ প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট