1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

ভোলায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবেলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ প্রশিক্ষণ সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
ভোলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আয়োজিত দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার ১৩ মে ২০২৫ তারিখে জিজিইউএস হলরুমে সম্পন্ন হয়েছে। Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh আরএইচএল প্রকল্পের আওতায় জিজেইউএস-এই কর্মশালায় ঘর নির্মাণের স্থিতিস্থাপক মান, ডিজাইন এবং উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক এবং আরএইচএল প্রকল্পের ফোকাল পারসন অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএইচএল প্রকল্পের সহকারী সমন্বয়কারী প্রকৌশলী ফরিদ মুনাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সহকারী পরিচালক ও আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান।
প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর প্রকৌশলী ও স্থানীয় নির্মাতাসহ মোট ২৮ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের কৌশল, আধুনিক ডিজাইন এবং টেকসই উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট