1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh আরএইচএল প্রকল্পের আওতায়।
বুধবার, ১৩ মে সকাল ১০টায় ধনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক কৃষিবিদ মাহমুদুজ্জামান। সভাপতিত্ব করেন জিজিইউএস-এর পরিচালক এবং আরএইচএল প্রকল্পের ফোকাল পারসন অ্যাডভোকেট বীথি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজিইউএস-এর সহকারী পরিচালক ও আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ আনিসুর রহমান। এ সময় কারিগরি কর্মকর্তা ও সহকারী কারিগরি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চারা বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা পালনের প্রতি উৎসাহিত করা হয়েছে।
অনুষ্ঠানের পর ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়, যাতে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পায়।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত উপযোগী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, একইসঙ্গে এটি মাটির উর্বরতা বজায় রাখা, খাদ্য ও ওষুধ সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে কার্যকর অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট