1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫) নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, ভোলার হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রশিক্ষণের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ইনচার্জ নার্সিং ইনস্ট্রাক্টর নন্দা রানী দাস, নার্সিং ইনস্ট্রাক্টর আফজাল হোসেন, হামিদা পারভিন, নাসিমা আক্তার এবং সীমা সুতার। এছাড়াও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক মো. আবু বকর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ মিঠুন মণ্ডল।
প্রশিক্ষণে পিপিইপিপি-ইইউ প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কম্পোনেন্টের আওতায় কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন এবং জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশগ্রহণ করেন। তাঁরা পাঁচদিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট