1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

১৮তম অটিজম দিবস ২০২৫ উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
স্নায়ুবৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি
১৮তম অটিজম দিবস ২০২৫ উপলক্ষে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে ছয়টি প্রকল্প ইউনিটে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ছয়টি প্রকল্প ইউনিটে আলোচনা সভা, র্যালি, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এওয়াজপুর ইউনিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোঃ মাসুম বিল্লাহ, ইউনিট ব্যবস্থাপক মোঃ ইলিয়াস এবং এটিও (লাইভলিহুড) মোঃ রাকিব হোসাইন। এছাড়াও অন্যান্য ইউনিটে শাখা ইনচার্জ, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা), এবং জীবিকায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্নায়ুবৈচিত্র্যকে আরও গ্রহণযোগ্য করে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট