1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবিতে সর্বস্তরের মানুষের সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ভোলার গ্যাস ভোলায় ব্যবহার, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোলার ২০ লাখ মানুষের প্রাণের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। তবে দীর্ঘদিনেও এই দাবিগুলো পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার জনগণ। তারা দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘আগামীর ভোলা’ সংগঠনের মুখপাত্র মীর জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সেক্রেটারি মোতাসিন বিল্লাহ, পৌর জামায়াত সভাপতি জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আতিকুর রহমান, নারী নেত্রী অধ্যক্ষ খালেদা খানম, ব-দ্বীপ ফোরামের সভাপতি ও মুখ্য সংগঠক মীর মোশারফ অমি, তালহা তালুকদার বাঁধনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য যে, প্রায় তিন দশক আগে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও আজও স্থানীয় জনগণ এই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। অপরদিকে, মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত ভোলার মানুষ। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে বহুদিন ধরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এখানকার মানুষ।

এই তিনটি দাবি পূরণ না হলে অচিরেই সচিবালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সমাবেশ শুরুর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন সর্বস্তরের মানুষ। পরে একটি বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট