1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস নেয়া বন্ধ করে দিয়েছে ছাত্র – জনতা। গ্যাসের গাড়ি আটকিয়ে বিক্ষোভ।

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসাবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি চারটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র – জনতা।
এর মধ্যে শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে একটি ও শনিবার দুপুরে ৩টি কাভার্ড ভ্যান আটক করে হেলিপ্যাড চত্তরে রেখে দেয় ছাত্র জনতা।
পরে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও সদর থানার ওসি হাসনায়িন পারভেজ ঘটনা স্থলে এসে, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে গাড়িগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলেও তারা বলে দেয়, তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কোন গাড়ি ছাড়া হবে না।

বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দির্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এনিয়ে ব-দ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দির্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট