1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

সমঝোতার সালিশে না আসায় যুবককে পিটিয়ে হত্যা, আহত ৫

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নে পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় মো. মাসুদ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত মাসুদ আবু বক্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মো. খালেকের ছেলে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হামলার শিকার হয়ে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিনের সঙ্গে মাসুদ ও তার ভাইদের বাকবিতণ্ডা থেকে মারামারি হয়। ওই ঘটনার পর শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে সমঝোতার জন্য সালিশ ডাকা হয়। তবে মাসুদ ও তার পরিবার সেখানে উপস্থিত হননি। এতে ক্ষিপ্ত হন আল আমিন ও তার অনুসারীরা।

সালিশে উপস্থিত না হওয়ায় শুক্রবার দুপুরের দিকে আল আমিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মাসুদের বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা রড ও লাঠি-সোটা দিয়ে মাসুদ, তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্মম নির্যাতন চালান। একপর্যায়ে মাসুদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট