1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালী পৌরসভায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী পৌরসভা উদ্যোগে পৌর শহরের সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়েছে।

শনিবার সকালে পৌরসভার আয়োজনে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক জুয়েল রানা ১২৫টি মসজিদের ১২৫ জন খতিব ও ইমাম এবং ১১১ জন মুয়াজ্জিন ও খাদেমের হাতে এ সম্মানী তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, “আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি হচ্ছেন মসজিদের খতিব, ইমাম এবং খাদেমরা। তারা সারা বছর আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করান, মসজিদের খেদমত করেন। কিন্তু সেই অনুযায়ী তাদের খুব বেশি সম্মানী দেওয়া হয় না।”

তিনি আরও বলেন, বিগত কয়েক বছর ধরে পৌরসভার উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদুল ফিতরের আগে কিছু সম্মানীর ব্যবস্থা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. খালিদুর রহমান মিয়া, জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাল্লাহ, সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান, জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদসহ জেলা ইমাম পরিষদের সদস্য, পৌরসভা ও অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট