1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিত্র রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলে টিসিবি পণ্য বিক্রি চলছে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় চলমান এ কার্যক্রম শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং চলবে ২৮ মার্চ পর্যন্ত।
প্রতি প্যাকেজে মাত্র ৪৫০ টাকায় ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ডাল দেওয়া হচ্ছে। বাজারের চেয়ে তুল না মুলক কম মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
প্রতিদিন সকাল ৮টায় ভোলা পৌরসভা কার্যালয় চত্বরে এ কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় টিসিবি কর্তৃপক্ষকে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে উপকারভোগী ক্রেতারা এসে লাইনে দাঁড়ান। ভোলা পৌরসভা চত্বরে সাধারণ মানুষের দীর্ঘ সারি চোখে পড়ার মতো।
তবে ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে পণ্য সরবরাহের চেষ্টা করছে প্রশাসন। মাঝে মধ্যে কিছু মানুষ হুড়োহুড়ি করে পণ্য সংগ্রহের চেষ্টা করলেও কর্তৃপক্ষ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখছেন।
পণ্য না পেয়ে কেউ কেউ হতাশার কথাও জানিয়েছেন। এ বিষয়ে ট্যাগ অফিসার জাহিদ হোসেন বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবার হাতে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম চলছে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলায় মোট ১৯টি ট্রাকসেলের মাধ্যমে ৩৮ হাজার উপকারভোগীকে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।
জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য রমজানের এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের কাছে স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট