1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

আওয়ামী লীগের কবর ৫ আগস্টই রচিত হয়েছে- ইশরাক হোসেন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, “আওয়ামী লীগের কবর গত ৫ আগস্টই রচিত হয়েছে।”

শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ একটি মৃত সংগঠন। তাদের নিষিদ্ধ করার প্রয়োজন কী? বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই এবং সেই সরকারের কাছে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি জানাই।”

সংস্কারের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “বৃহত্তর সংস্কারের প্রয়োজন একদলীয় বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। কেউ যদি সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, তবে বোঝা যাবে, সরকারের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। বিএনপি সংস্কারও চায়, নির্বাচনও চায়।”

ভোলা জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির আহ্বায়ক আফিস আলতাফ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলগীর এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

এছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ভোলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট