1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান যুদ্ধের প্রভাবে জার্মানির প্রবৃদ্ধি কমানোর পূর্বাভাস, বাড়ছে মূল্যস্ফীতি ন্যাটো ছাড়ার বিষয়টি ‘গুরুতরভাবে বিবেচনায়’—ট্রাম্পের মন্তব্যে নতুন কূটনৈতিক উত্তেজনা ইরানের নতুন নেতার যুদ্ধবিরতির অনুরোধ—ট্রাম্পের দাবি, শর্ত হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বাউফলে তরমুজ ক্ষেতের বিরোধে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ পটুয়াখালীর দুমকিতে কলেজ শিক্ষকসহ দুই আসামি গ্রেফতার লংগদুতে কৃষি রূপান্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল ভোলা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জ্বালানির দামে লাগাম টানতে এক মাসের জন্য ফুয়েল লেভি কমাল দক্ষিণ আফ্রিকা তেল ও যুদ্ধের প্রভাবে অনিশ্চিত দ্বিতীয় প্রান্তিক, চাপে বৈশ্বিক আর্থিক বাজার

নওগাঁর বদলগাছীতে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের অভিযোগে জৈনক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বদলগাছী থেকে মোঃ সারোয়ার হোসেন অপুর পাঠানো তথ্যচিত্র ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

১৯ মার্চ (বুধবার) দুপুর আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ছনি। এ সময়ে আদালত পরিচালনায় সহযোগীতা করেন বদলগাছী থানা পুলিশের এ এস আই মেহেদী হাসানসহ সক্রিয় ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট