1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
“অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মার্চ ২০২৫, শনিবার সকাল ১১টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সুইচ সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক পরিচালিত ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোসাঃ নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম এবং বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষিকা ইসরাত জাহান বনি। সভায় সভাপতিত্ব করেন জিজেইউএস ‘ক্রিয়া’ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।
আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, বাল্যবিয়ে, যৌতুক, বহুবিয়ে, নারীর পরনির্ভরশীলতা এবং মাদকাসক্তির কারণে নারী নির্যাতন ও সহিংসতার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা নারীর শিক্ষার গুরুত্ব, কাজের মূল্যায়ন, অর্থনৈতিক উন্নতি, প্রশিক্ষণ এবং আইনি সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। জাতীয় হেল্প লাইন ১০৯ (টোল ফ্রি) নম্বরে কল করে সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি সংঘটিত অত্যাচার, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা সহজ নয়, তবে অসম্ভবও নয়। সকলকে মনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট