1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণ সমাপনী ও টুলস বিতরণ সম্পন্ন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় ‘বিউটিফিকেশন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৫) সংস্থার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পভুক্ত পরিবারের সদস্যদের মধ্য থেকে ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মাসব্যাপী এই প্রশিক্ষণটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি ও জিজেইউএস পিপিইপিপি ইইউ প্রকল্পের সমন্বয়কারী এবং উপপরিচালক মো. আবুবকর। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল।
প্রশিক্ষণার্থীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন সুমাইয়া আক্তার। তার অভিজ্ঞতা বিনিময়ের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক সৌন্দর্যসেবা বিষয়ক বিভিন্ন দক্ষতা প্রদান করা হয়। এর মধ্যে স্কিন কেয়ার, পার্টি ও ব্রাইডাল মেকআপ, হেয়ার স্টাইলিং, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার কালারিং ও হেয়ার ট্রিটমেন্ট অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি পার্লার ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও হাইজিন, গ্রুমিং, কেস স্টাডি এবং আয়ুর্বেদ রূপচর্চার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই প্রশিক্ষণে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), কোডেক, আরআরএফ, নবলোক এবং পরিবার উন্নয়ন সংস্থার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট