1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলায় রমজান মাসে ১২০ অসহায় দুস্থ্যকে দেয়া হল জায়নামাজ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

 

‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অণ্যের প্রয়োজনে দিয়ে যান। মানবতার এমন স্লোগান নিয়ে গত চার বছরে ধরে অসহায় দুস্থ্যদের সহায়তা করে আসছে বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন নামে একটি সামাজিক সেচ্চাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে ১২০ জন অসহায় দুস্থ্য মানুষকে জায়নামাজ বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (৭মার্চ) সকালে শহরের যুগীরঘোল এলাকায় সংগঠনের অস্থায় কার্যালয়ে এ জায়নামাজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হাসেবে উপস্থিত থেকে এ জায়নামাজ বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

এ সময় জেলা পুলিশ সুপার শরিফুল হক সহ গনমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র মাহে রমজান মাস জুড়ে জায়নামান পেয়ে অনেকে আয়োজনকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজের মানুষ যদি দরিদ্রদের পাশে দাড়ায় তাহলে অসহায় মানুষ অসহায় থাকবে না মনে করেন সংগঠনের নির্বাহী মোঃ মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা সব সময়ই দরিদ্র মানুষের পাশে আছি।

বৃত্তবানরা এগিয়ে এলে সমাজে মানবকল্যান ফিরে আসবে বলে মনে করছে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি বলেন, জেলা প্রশাসন সকল ভালো কাজে সব সময় বিবার পাশে আছে এবং থাকবে।

করোনাকালিন সময় থেকে সমাজের অসহায় দুস্থ্য পরিবারকে চাল, ডাল, সবজি, পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে বিবার মানবতার দুয়ার নামের একটি সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট