1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার ভোলায় তহসিলদারের মিথ্যা তদন্ত রিপোর্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন দুমকিতে ২০ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ, পায়রা নদীতে অবমুক্ত খলিশাখালীতে ১১ পিস ইয়াবাসহ মাদকসেবী আটক গলাচিপায় ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার ইলিশায় অতিদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ইলিশা প্রকল্প ইউনিট শাখা কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন অতিদরিদ্র নারীর মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই মেশিনগুলো বিতরণ করে।
আজ ৬ মার্চ (বুধবার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস – এর পরিচালক (লিগ্যাল ও প্রোগ্রাম) অ্যাডভোকেট বীথি ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বক্কর, প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ এবং শাখা ইনচার্জ রুম্মান ইসলাম।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এক মাসের প্রশিক্ষণ শেষে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে নারীদের সেলাই কাজ শেখানো হয়। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেওয়া হয়। এ কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে প্রকল্প কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট