1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

উপকূলে আস্থার প্রতীক কোস্টগার্ড

আবু মাহাজ, ভোলা।
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ বলেন, দেশের সমুদ্রসীমা রক্ষা, উপকূলীয় আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আজ বুধবার সকাল ১০টায় কোস্টগার্ডের ভোলাস্থ জোনাল কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জোনাল কমান্ডার কোস্টগার্ডের সফলতার চিত্র তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, কোস্টগার্ড সদস্যরা গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিপল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ৩টি, ককটেল ১২টি, হাত বোমা ৪৩টি, ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ,১০,৯৯৫ কেজি অবৈধ পলিথিন, ৩৩ জন মাদক ব্যবসায়ীসহ ১০ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৪ লাখ ২৬ হাজার ৪১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেন্সিডিল, ১ হাজার ১২০ কেজি অবৈধ হাঙরের শুঁটকি, ৩ হাজার ১৪০ কেজি শাপলাপাতা মাছ, ৩টি হরিণের শিং, ১টি তক্ষকসহ আরও বেশকিছু অবৈধ মালপত্র জব্দ করে।

এ ছাড়া জাটকা নিধন অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় ৪৪ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ৪০১ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি চার লাখ ৮০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লাখ ৪১ হাজার ৫০০ মিটার অবৈধ মশারি জাল, ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০০ মিটারসহ বিভিন্ন প্রকারের আরও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট