1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ

ভোলায় RAISE প্রকল্পের আওতায় সাইকোমেট্রিক প্রোফাইলিং কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় “Recovery and Advancement of Informal Sector Employment (RAISE)” প্রকল্পের আওতায় সাইকোমেট্রিক প্রোফাইলিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ, ৫ মার্চ ২০২৫ ইং তারিখে, ভোলার জিজেইউএস হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রকল্পের আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশগণ অংশগ্রহণ করেন। সাইকোমেট্রিক প্রোফাইলিং এর মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা, মানসিক গঠন এবং কর্মক্ষেত্রে তাদের সামর্থ্য নির্ণয় করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইকো দেব সলিউশান-এর প্রতিনিধি মোঃ মামুনুর রহমান এবং মোঃ ইসবাত বিন হাসান। আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (আইটি ও এমআইএস) মোঃ ফোরকান মিয়া এবং সহকারী পরিচালক (মাইক্রোএন্টারপ্রাইজ) মোঃ জাকির হোসেন। এছাড়াও জিজেইউএস-এর অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা সাইকোমেট্রিক প্রোফাইলিং-এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, RAISE প্রকল্পটি দেশের তরুণদের কর্মসংস্থানে এগিয়ে নিতে এবং কর্ম দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট