1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।।
ভোলায় পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন। বর্তমানে তারা ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন খালপাড় রোডে সাংবাদিকদের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মোঃ কালীমুল্লাহ ও তার ভাই মোঃ হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার উপর সন্ত্রাসী হামলা হয়। ঘটনার খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠন গুলোর নেতৃবৃন্দসহ ভোলায় কর্মরত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট